ওয়েব ডেস্ক
আরেকটু হলেই কেলেঙ্কারিয়াস কাণ্ড করে ফেলছিলেন তৃণমূলের ‘সোনার’ টুকরো বৌমা। ব্যাংকক বেড়াতে গিয়ে সেখান থেকে সঙ্গে করে ২ কেজি সোনা নিয়ে ফিরছিলেন। কিন্তু তা কাস্টামসে জানাতেই ভুলে গেলেন বৌমা। মনে থাকবেই বা কি করে! পুলিশ প্রশাসনকে তো পোষা হিসেবেই জেনে এসেছেন তিনি, তাদের আবার গয়নার বাক্স খুলে দেখাতে হবে কেন? তাই শাসক দলের সোনার টুকরো বৌমা হিল ফটফট করে বেরিয়ে যাচ্ছিলেন। কিন্তু বাধ সাধল যন্ত্র। প্যাঁ-প্যোঁ আওয়াজ করে প্রথমে কিছুটা পিলে চমকে দিল সদ্য বিলেত ফেরত বৌমার। তারপর কি বিচ্ছিরি জামা পরা সব লোক এসে ঘিরে ধরল তাঁকে। সোনা জমা দিতে হবে, প্রশ্নের উত্তর দিতে হবে…জেট ল্যাগে ক্লান্ত বৌমা অত শুনবেন কেন? সঙ্গে সঙ্গে ফোন করলেন সোনা থুড়ি তৃণমূলের সোনার ভাইপোকে। এতবড় সাহস! তৃণমূলের সোনার টুকরো বৌমাকে আটকানো! সঙ্গে সঙ্গে একদল পুলিশ নিয়ে বিমানবন্দরে হানা দিল ‘সোনার’ টুকরো ছেলে। পুলিশ দিয়েই কাস্টমস বধ করবেন, এমনটাই ভাব তাঁর। কিন্তু কি ভেবে যেন সংঘাতটা এড়িয়ে গেলেন। হয়তো ‘সোনার’ ছেলে বলেই। কথা বলেই মিটিয়ে নিলেন সমস্যা। রাতভোর হওয়ার আগেই ‘সোনার’ বৌমা সঙ্গে করে ঘরে ফিরলেন তৃণমূলের ‘সোনার’ ভাইপো। ‘মাই নেশন’ সূত্রে খবর এই গোটা ঘটনা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তৃণমূলের ‘সোনার’ ছেলে। ‘সোনার’ বৌমার এই শোনা খবর চাউড় হওয়ার পর সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি।
সাংবাদিক ও বিজেপির রাজ্যসভার সদস্য স্বপন দাসগুপ্তও একটি কাগজের কাট আউট পোস্ট করে এই শোনা কথার আগুনকে উস্কে দিয়েছেন। তিনি বলেছেন, রবিবার কলকাতা বিমানবন্দরে কিছু একটা ঘটেছিল। পুলিশ ও কাস্টমসের সংঘাতের সম্ভাবনাও ছিল। কেন? বিষয়টি ইনভেস্টিগেটিভ জার্নালিস্টরা খতিয়ে দেখুন। বলাই বাহুল্য, ‘সোনার’বৌমার রহস্যে শহরে শোরগোল উঠেছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news
এক্ষেত্রে ইনভেস্টিগেটিভ জার্নালিজম প্রযোজ্য নয়। এখানকার জার্নালিস্টদের সে ক্ষমতা নেই।
Good News